1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

নাঃগঞ্জে ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ শিঘ্রই শুরু হবে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯২ Time View
rawl

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রেলওয়ের পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এই প্রকল্পের কাজ ফের চালু করার বিষয়টি আমরা দেখছি। এখানে নতুন করে কিছু কাজ সংযোজন করতে হবে। এজন্য নতুন করে টেন্ডারের আহ্বান করা হয়েছে। আশা করছি, বন্ধ হয়ে যাওয়া কাজ অল্প সময়ের মধ্যে চালু হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ স্টেশনে প্রকল্পটির নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না (পিসিসিসি) নামের এক চায়না কোম্পানি এই প্রজেক্টের দায়িত্বে ছিলেন। কাজটি করার ক্যাপাসিটি না থাকা পাশাপাশি কাজ করার অভিজ্ঞতা না থাকার কারণে তারা আংশিক কাজ করে চলে গেছেন। যার ফলে পুরো কাজ সম্পন্ন করতে নতুন করে দরপত্রের আহ্বান করা হয়েছে। এর ফলে কিছুটা কালক্ষেপণ হচ্ছে। এ রুটের কিছু কিছু স্থানে সামান্য ত্রুটি রয়েছে। যা আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, কাজটি শেষ হলে নারায়ণগঞ্জবাসী সহজেই ঢাকায় যাতায়াত করতে পারবে। আশা করছি, আগামী ৬ মাসের মধ্যে নতুন করে দরপত্র আহ্বানসহ সব প্রক্রিয়া শেষ হবে। যে রুটে এতোদিন ১৬ জোড়া ট্রেন চলাচল করতো আমরা যেনো আরও উন্নতি করতে পারি সে লক্ষ্যে কাজ করছি। আমাদের কাজের মধ্যে কিছুটা ছন্দপতন হয়েছে। রুট ঠিক না করলে ট্রেন ঠিকমতো চলতেও পারবে না। আবার ট্রেনের সক্ষমতাও বাড়ানো যাবে না। তাই আমরা লাইনের প্রতি গুরুত্বারোপ করছি।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সহ বিভিন্ন স্থানে রেলওয়ের জমি রয়েছে। দখলে থাকা এ জমি উদ্ধার করতে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি রেলওয়ের জমিতে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদেও আমরা পরিকল্পনা হাতে নিয়েছি।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে ৩৭৮ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গ্রহণ করা হয়। পরে কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়িয়ে নিলেও কাজ শেষ করা হয়নি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL