1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

জামালপুরে মাহিন্দ্র গাড়ী চাপায় সাংবাদিক নিহত

এস এ রকিব জামালপুর
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩৪২ Time View
jamalpur

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরে মাহিন্দ্র গাড়ি চাপায় কুরবান আলী (৬২) নামে এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার (১৬অক্টোবর) ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী। এ সময় ইসলামপুর থেকে আসা জামালপুর গামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কুরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক কুরবান আলী দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও গণমুক্তি প্রত্রিকা ভ্রাম্যমান প্রতিনিধি এবং ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

এছাড়াও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লী বিদ্যুত সমিতির সাবেক পরিচালক ছিলেন তিনি।

নিহত সাংবাদিক কুরবান আলীর ছোট ভাই ইদ্রিস আলী ধনী বলেন,মোবাইলে খবর পাই বড় ভাই কুরবান আলী এক্সিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.মৌসুমি আক্তার বলেন,উনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, মাহিন্দ্র গাড়ী চাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL