1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আড়াইহাজারে হত্যা মামলায় পলাতক আসামি গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৪৬ Time View
rab

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আড়াইহাজারের মাদ্রাসা ছাত্র মাহবুব হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় এক অভিযান দণ্ডপ্রাপ্ত আসামী সৈকত (২৩) কে গ্রেফতার করা হয়। আসামি সৈকত হলো আড়াই হাজারের সেন্দীপাড়া এলাকার মোঃ বিল্লাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গত ৩১ জুলাই জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস এম এরশাদুল আলম এই মামলার আসামী সৈকত, কাউছার ও শামীমকে মাদ্রাসার ছাত্র মাহাবুব হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামীদের মধ্যে মোঃ কাউছার জেল হাজতে আটক থাকলেও অপর দুইজন আসামী মোঃ সৈকত ও শামীম দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। এরই ধারাবাহিকতায় এক অভিযানে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে পলাতক আসামী সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি, ১৭ মে দিবাগত রাত ১২টার দিকে আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের একটি ধান ক্ষেত থেকে বস্ত্রহীন অবস্থায় মাহবুবের লাশ উদ্ধার করা হয়। নিহত মাহাবুব ওই গ্রামের আশকর আলীর ছেলে। নিহত মাহবুব বন্দর কওমী মাদ্রাসায় পড়ালেখা করতেন। একই দিন ভিকটিম মাহাবুব কয়েকজন ‘খারাপ’ ছেলেদের সঙ্গে খেলাধুলা করলে তার বড় ভাই আবু হানিফ শাসন করেন।

পরে মাহাবুব রাগ করে বাড়ি থেকে চলে যায়। রাতে ১২টার দিকে তার ভাইকে বস্ত্রহীন মৃত অবস্থায় সেন্দী ধান ক্ষেতে পাওয়া যায়। আদালতে আসামিরা স্বীকার করে যে, তাস খেলা নিয়ে সেদিন রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেই দ্বন্দ্বেই মাহাবুবকে ছুরিকাঘাতে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে সৈকত, শামীম ও কাউসার। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL