1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

নৌ-দুর্ঘটনাকে হত্যা মামলায় পরিনত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আসামিরা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২৭৮ Time View
ahoto

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সম্প্রতি সোনারগাঁয়ে সম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় স্পিড বোট ও মাছের ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করেছে। যেখানে মামলায় স্পিড বোটের ড্রাইভার সহ ঘটনাস্থলে আহত ৪ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১লা নভেম্বর দিবাগত রাত সাড়ে ৯টায় ঢাকা সদরঘাট থেকে স্পিড বোট যোগে ড্রাইভার টিপু (৪৫), শামীম হোসেন (৪৫), শান্ত (৩৫), শাহাদাৎ হোসেন (৩৮), মিন্টু (৩৫), কিবরিয়া (৫০), জাফর (২২), আকেশ আলী (৪৮) গণ ব্যবসায়িক কাজে মুন্সিগঞ্জ সদর থানাধীন কালিচর যাওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে জাজিরা বকচর সংলগ্ন মেঘনা নদীতে পৌছালে বেপরোয়া গতিতে আসা মাছ ধরার ট্রলারের সাথে মুখমোখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয় সেই সাথে স্পিড বোটের একটি পাশ ভেঙ্গে যায়। পরে গুরুতর আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষনা করে। আহত বাকিরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।

এদিকে নিহত শান্তর পরিবার নৌ-দুর্ঘটনাকে হত্যা মামলা দিয়ে ঘটনাস্থলে আহতদের আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি মাছের ট্রলারটি জব্দ করেছে। সেই সাথে স্পিডবোটের ড্রাইভারের জবানবন্দি নিয়েছে। শুধু তাই নয় স্পিডবোটের মালিক নিহত শান্ত সেই বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে, দুর্ঘটনার বিষয়ে সত্যতা পাওয়ার পরেও নিহত শান্তর পরিবার ঘটনাস্থলে আহতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, নদী বা সড়ক পথে অনেক সময় অনেক ধরনের দূর্ঘটনা ঘটে। তবে এটা একটা অনাকাঙ্খিত দূর্ঘটনা, যা কারো কাম্য নয়। যারা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদেরকে হত্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।         

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL