1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

নাঃঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩৫৭ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সকালে শহরের পাইকারী ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

এদিন বিকেলেই তাকে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরের চাষাঢ়া এলাকায় নিহত গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে রিমান্ড এবং আসামির পক্ষে জামিন শুনানির আবেদন না করায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। এ মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৭ নভেম্বর।

গ্রেপ্তার আবদুল কাদির জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভগ্নিপতি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বলেন, বদিউজ্জামান নিহতের ঘটনায় তার স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, আবদুল কাদিরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো অনেকের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আবদুল কাদিরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি এ মামলার এজাহারনামীয় আসামি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL