1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

রূপগঞ্জে রেস্টুরেন্টের সাইনবোর্ডে কোকাকোলার নাম থাকায় ভাংচুর

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ Time View
rupganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এ রেস্টুরেন্টের সাইনবোর্ডে কোকাকোলার নাম থাকায় ইট-পাথর নিক্ষেপ ও গ্লাস ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় ভুলতা-গাউসিয়া এলাকায় পানসি রেস্টুরেন্ট ও ফাস্টফুড এ এই ভাংচুরের ঘটনা ঘটে।

জানা গেছে, বিকালে ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন, গণআন্দোলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে সামাজিক সংগঠন, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীর হাজার হাজার মানুষ আন্দোলনে অংশ নেয়।

প্রতিবাদ সভা শেষে ভুলতা গোলচত্তর থেকে মিছিল নিয়ে গোলাকান্দাইল স্ট্যান্ড প্রদক্ষিণ করে ফিরে আসার পথে তাঁত বাজার এলাকায় পানসি রেস্টুরেন্টের সাইনবোর্ডে কোকাকোলার নাম দেখে ক্ষুদ্ধ হন আন্দোলনকারীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা এলোপাতাড়ি ইট ও পাথর নিক্ষেপ করে এবং রেস্টুরেন্টের গ্লাস ভাংচুর করে।

পরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সদস্য, সেচ্ছাসেবী ও ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং রেস্টুরেন্টের সাইনবোর্ড থেকে কোকাকোলার নাম সরিয়ে ফেলার আহ্বান জানান।

এছাড়া, তৌহিদী জনতা বিভিন্ন দোকান ও রেস্টুরেন্টে গিয়ে ইসরায়েলী পণ্য বিক্রিতে নিরুৎসাহিত করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL