1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ফ্যাসিবাদের দেশে আর কোন ঠাই দেয়া হবে নাঃ শোখন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৪৫ Time View
sokon

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোরিক্সা চালক দল  নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাদ এশা চাষাড়াস্থ আল-জয়নাল ফেব্রিকস মার্কেটে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সদস্য ও সংগঠনটির সদস্য সচিব মনোয়ার হোসেন শোখনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষযক সম্পাদক শহীদ মেম্বার, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোরিক্সা চালক দল  নারায়ণগঞ্জ জেলার যুগ্ম-আহবায়ক মিয়াজ উদ্দিন মাদবর,

আলামিন হাওলাদার, হোসেন আলী, মহিবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক ঢাকাইয়া জালাল, সদস্য সচিব পান্ডে আলী, বিএনপি নেতা আবুল হোসেন, নয়ন মিয়া,  আলেক মিয়া, ফারুক মাদবর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সভাপতির বক্তব্যে মনোয়ার হোসেন শোখন বলেন, আগামী ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোরিক্সা চালক দল  নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে দিন ব্যাপী নানা আয়োজন করা হয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মে দিবস পালন করবো।

তিনি আরও বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশের শান্তি নষ্ট করার জন্য নানা পরিকল্পনা করে যাচ্ছে। আপনারা সবাই সর্তক থাকবেন, যারা যার এলাকায় প্রস্তুত থাকবেন। কোন নৈরাজ্য কারী যদি দেশের শান্তি বিনষ্ট করতে চায় তাহলে প্রশাসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। ফ্যাসিবাদের দেশে আর কোন ঠাই দেয়া হবে না।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL