1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে

খালেদা জিয়াকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জ বিএনপির বিশাল শোডাউন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৭১ Time View
bnp

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হন এবং নির্ধারিত স্থান কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেন।

এ কর্মসূচিতে অংশ নেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সদস্য আজাহারুল ইসলাম মান্নানসহ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাবন্দি ছিলেন। আমরা বহু চেষ্টা করেও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারিনি। আজকে তিনি নিজেই চিকিৎসা শেষে দেশে ফিরেছেন—এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। গণতন্ত্রের মা যখন দেশে ফিরেছেন, তখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে। নারায়ণগঞ্জ সবসময় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, এবারও নেত্রীর হাত ধরে সেই আন্দোলন সফল হবে।”

তিনি আরও বলেন, “চব্বিশের আন্দোলনে নারায়ণগঞ্জ থেকে বহু মানুষ জীবন দিয়েছে। আজ আমরা সেই ত্যাগের বিনিময়ে নেত্রীকে বরণ করে নিতে এসেছি। এই দেশেই তিনি থাকতে চেয়েছেন, এই দেশেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়েছেন।”

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা ও শাহ ফতেহ রেজা রিপন, সদস্য ডাঃ মুজিবুর রহমান সহ তাদের অনুসারীরাও ঢাকায় অবস্থান নেন।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, ছাত্রদলের মহানগর শাখার সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর প্রমুখ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় পৌঁছালে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়ে নানান স্লোগান দেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL