1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

সেনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৭৭ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ” শিশু থেকে প্রবীন, পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ (২৮ মে – ৩ জুন) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে র্যালি শেষে দুপুরে কমপ্লেক্স পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন তিথির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালট্যান্ট ডা. ফারজানা সুলতানা, মেডিকেল অফিসার-ডিজিজ কন্ট্রোল ডা. নাহিদ আফরোজ নিশি, হেল্থ ইনস্পেক্টর মো:আব্দুল মতিন ,স্যানিটারি ইন্সপেক্টর মো: মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম,সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান মিয়া এবং হাসপাতালের অন্যান্য কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী সকলের উদ্দেশ্যে বলেন,  “সুন্দর জাতি গঠনে পুষ্টিকর ও সুষম খাদ্যের ভূমিকা অপরিহার্য। পুষ্টিকর খাবার মানে এমন খাবার, যা আমাদের শরীরের বৃদ্ধিতে সাহায্য করে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে। যেমন,দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি। তবে পুষ্টিকর খাবার মানেই দামী খাবার নয়, পুষ্টিকর খাবারের ধারণা থাকলে স্বল্প খরচেও তা ব্যবস্থা করা সম্ভব।”

 তিনি আরও বলেন, “শিশুদের বেড়ে ওঠা, শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো এবং বয়স্কদের শক্তি ধরে রাখার জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টিকর খাবার যেমন- জাঙ্ক ফুড বা মিষ্টি জাতীয় খাবার, আমাদের শরীরের ক্ষতি করে, ওজন বাড়ায় এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে।”

এছাড়াও তিনি সকলকে  প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া এবং সুস্থ জীবনযাপন করার উপদেশ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL