1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

অচিরেই এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ Time View
Sonargaon

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা তৃনমুলে প্রচারে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সাদিপুরের লস্কর বাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুছারচর একাদশ বনাম লস্কর বাড়ী ফাইটার টিম অংশ নেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। ফাইনালে ট্রাইবেকারে লস্কর বাড়ী ফাইটার টিম ৩-২ গোলে মুছারচর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। তৃণমূলে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। তিনি আরও বলেন, আজকের এ টুর্নামেন্ট তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিএনপি সবসময় শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে কাজ করে এসেছে। অচিরেই এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও লস্কর বাড়ি বন্ধু মহলের আয়োজনে টুনামেন্টের ফাইনাল খেলায় সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী পিয়ার হোসেন নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-ই ইয়াছিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভুইয়া। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL