দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা ও সাবেক সদর থানা ছাত্রদলের সভাপতি রবিন সরকার পায়েল।
সোমবার (১ ডিসেম্বর) এক বিবৃতিত্বে গণ্যমাধ্যমের সহযোগীতায় দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদের কাছে তিনি এই দোয়া কামনা করেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, দেশবাসীর আস্থাভাজন ও আপোষহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বৈরাচারী হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তার অপরাধ ছিলো তিনি দেশের গণতন্ত্র উদ্ধার ও মানুষের মৌলিক অধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরন করেছিলো। আজ আমাদের মা অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আমি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসী সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।