1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

না’গঞ্জের আড়াইহাজারে গৃহবধুকে পিটিয়ে হত্যা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৪৬৮ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধু কুলসুম আক্তার (১৮)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শ্বশুর জলিল (৭০) ও তার স্ত্রী কুলসুম (৬৫) কে আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ।

নিহত কুলসুম একই ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। তার স্বামী শাহ আলম ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

এ ঘটনায় নিহতের চাচা শুকুর আলী বাদী হয়ে শাহআলমকে প্রধান আসামি করাসহ তার পরিবারের আরো তিন সদস্যের নামে একটি হত্যা মামলা করেছেন।

নিহতের চাচাতো ভাই হালিম জানান, দুই বছর আগে কুলসুমকে শাহ আলমের সঙ্গে

পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে

মনোমালিন্য চলে আসছিল। এরই জেরে স্বামী ও তার পরিবারের লোকজন কুলসুমকে পিটিয়ে হত্যা করেছে।

আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজীব সরকার জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় শাহ আলমের বড় ভাই জলিল ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তবে শাহ আলম পলাতক আছেন।

আড়াইহাজার থানা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এরই মধ্যে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL