1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে আটক ১

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৫১২ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাঙ্গ ও কটুক্তি করে ফেইসবুকে মন্তব্য এবং অপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে বিএনপি সমর্থিত আমির হোসেন পাটোয়ারী (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে মিজমিজি পাইনাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান হোসেনের দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আমির হোসেন পাটোয়ারী লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার যাদিয়া গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর ছেলে। তিনি ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়া এলাকার সামাদ টাওয়ারের বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী দশ তলা ভবন সংলগ্ন এলাকায় তার এ এইচ কার্গো সার্ভিস নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসেই আমির হোসাইন নামক ফেইসবুকে আমির হোসেন পাটোয়ারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, পুলিশ প্রশাসন, বিভিন্ন মন্ত্রীকে নিয়ে এবং সরকার বিরোধী উসকানি মূলক বিভিন্ন মন্তব্য ও ছবি পোস্ট করতেন।

এসব খারাপ ও অপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ করলে আমির হোসেন পাটোয়ারী বাদী নোমান হোসেনকে বিভিন্ন হুমকি প্রদান করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী নোমান হোসেন (৩৮) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুগন্ধী গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ এলাকার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, আমির হোসেন পাটোয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ বিভিন্ন মন্ত্রী ও পুলিশ প্রশাসনকে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গচিত্র তৈরী করে ফেসবুকে পোষ্ট দেয়ায় নোমান হোসেন নামক এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL