1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

না’গঞ্জের ফতুল্লায় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৫৩৩ Time View

নারায়ণগঞ্জে আবারও মাদ্রাসার ছাত্রীদের যৌন হয়রানির শিক্ষক ক্বারী শহীদুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার কাশীপুর হোসাইনীনগরস্থ ছাফিনাতুল উম্মাহ মহিলা মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শিক্ষক নোয়াখালীর হাতিয়া থানার সন্দ্বীপের কামাল উদ্দিনের ছেলে। সে ঔ মাদ্রাসায় শিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

সোমবার বিকেলে তাকে আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর ছাফিনাতুল উম্মাহ মহিলা মাদরাসার শিক্ষক ক্বারী শহীদুল ইসলাম কৌশলে বিভিন্ন ক্লাসের ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন। এমনকি অস্বাভাবিকভাবে ‘মা মনি’ বলে গায়ে হাত দিয়ে আদর করতেন।

শিশুরা অনেকে বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও উঠতি বয়সের মেয়েরা বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি। তাই রোববার কয়েকজন ছাত্রী একত্রিত হয়ে তাদের অভিভাবকদের ঘটনাটি জানায়।

পরে ছাত্রীদের অভিভাবকরা একত্রিত হয়ে স্থানীয় চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের কাছে বিচার দেন। পরে ছাত্রীদের মুখ থেকে ঘটনার বিস্তারিত শোনার পর তিনি থানায় খবর দেন।

পরে পুলিশ স্থানীয় চেয়ারম্যান, ভুক্তভোগীসহ তাদের পরিবারের উপস্থিতিতে মাদরাসা কর্তৃপক্ষকে হাজির করে ঘটনার বিস্তারিত শুনে শিক্ষক ক্বারী শহীদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল হক বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

২০১৪ সালে মাদরামার মোহতামিম আব্দুল হক ও অভিযুক্ত শিক্ষক শহীদুল ইসলামসহ আরও কয়েকজন মিলে মাদরাসাটি গড়ে তোলেন। নানা সমস্যার কারণে মাদরাসা থেকে অন্য পার্টনাররা চলে যাওয়ার পর ক্বারী শহীদুল ইসলাম ও আব্দুল হক পার্টনারে মাদরাসাটি পরিচালনা করে আসছিলেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার রায় জানান, মাদরাসা শিক্ষক শহীদুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL