1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

এ ব্যাংকের কার্যক্রম জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে: আইজিপি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৫১০ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ জনগণের, এই ব্যাংকটিও জনগণের। দুমাস আগে এ ব্যাংকের যাত্রা শুরু হয়। দুমাসে ছয়টি শাখার অনুমোদন পেয়েছি এবং উদ্বোধন করেছি আমরা। প্রতিটি উদ্বোধনেই এত মানুষ এবং ব্যবসায়ীরা ছিলেন যা এর আগে কখনো দেখা যায়নি। এই ব্যাংক আপনাদের ব্যাংক, আমরা আপনাদের জন্য।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পঞ্চবটি আকবর টাওয়ারে কমিউনিটি ব্যাংক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউহুল হক চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

এসময় আইজিপি আরও বলেন, কমিউনিটি ব্যাংকের কার্যক্রম জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। ব্যাংকটি আস্থার প্রতীক হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। সবার সহযোগিতায় একদিন এ ব্যাংকের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে যাবে।

দেশবাসী আজ পুলিশকে নিয়ে গর্বিত। আমাদের অনেক সদস্য মানবিক কাজ করছে। জনগণের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করছে পুলিশ। পুলিশকে নিয়ে এই কমিউনিটি ব্যাংক।  

জনগণ জানমালের নিরাপত্তায় যেমন পুলিশের ওপর আস্থা রাখেন ঠিক তেমনি জনগণের অর্থ ও সম্পদের নিরাপত্তায় কমিউনিটি ব্যাংকের ওপর আস্থা রাখতে পারেন।

এসময় মাদকের বিষয় উল্লেখ্য করে বলেন, আমরা যেভাবে সন্ত্রাস জঙ্গিবাদ রুখে দিয়েছি, ঠিক তেমনি মাদকের বিরুদ্ধেও আমরা লড়াইয়ে নেমেছি। একজন মাদকসেবী শুধু তার পরিবার, সমাজের জন্য বোঝা নয় দেশের জন্যও বোঝা।

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেখানেই আমরা কাজ করছি। সামনে আরও বেশি কঠোর হবে পুলিশ। বাবা মাকে অবশ্যই সন্তানদের দিকে দৃষ্টি রাখতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এসব দিকে লক্ষ্য রাখতে হবে। ইতোমধ্যে যারা মাদকসেবী হয়ে গেছে তাদের পুনর্বাসনের চেষ্টা করছি আমরা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL