1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আড়াইহাজারে মিলে অগ্নিকাণ্ডর ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৮ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিদ স্পিনিং মিলে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।

শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনও অগ্নিকান্ডের সুত্রপাত সর্ম্পকে জানা যায়নি।

এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আড়াইহাজার, সোনারগাঁও ও নরসিংদীর মাধবদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফীন সিদ্দিক জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আড়াইহাজার, সোনারগাঁও ও নরসিংদীর মাধবদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক সাথে কাজ করেছে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে আর কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এর পরিমাণ পরে জানানো যাবে।

এ বিষয় প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুর রহমান সুমন জানান, আগুনে কারখানায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। পুরোপুরি হিসাব করে ক্ষতির সঠিক পরিমাণ বলতে পারব।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকপক্ষ কয়েক কোটি টাকা ক্ষতির দাবি করলেও তদন্ত সাপেক্ষ প্রকৃত পরিমাণ নিরূপণ করা হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL