1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনারাগাঁ থেকে ছিনতাই হওয়া ৩৭টি গরু উদ্ধার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৪৪৩ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের টিপুরদীস্থ মধুমতি সিএনজি পাম্পের সামনে থেকে ছিনতাই হওয়া ৩৭টি গরু ঢাকার খিলগাঁও থেকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এর আগে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৪ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

পরে ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার (১১ জানুয়ারি) রাতে গরুগুলো উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। গরু উদ্ধারে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর ও উপ পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার।

জানা যায়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চামারখুণ্ড গ্রামের সামসুল হকের ছেলে রবিউল ইসলাম ৩৭টি গরু নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ঢাকা মেট্টো-ট -১৫৪৫১১ একটি ট্রাকে করে বৃহস্পতিবার বিকেলে রওনা হন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী মধুমতি সিএনজি পাম্পের সামনে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি গতিরোধ করে চালক শাহ আলম ও হেলপার ফরিদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক রবিউল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

এদিকে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর সোনারগাঁ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সর্দার জাকির হোসেন, তার সহযোগী রবিন, মামুন ও নবী হোসেনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী ঢাকার খিলগাঁও নাসিরাবাদ এলাকায় নবী হোসেনে গরুর খামার থেকে ৩৭টি গরু উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ছিনতাই হওয়া ট্রাকটি মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডাকাতি হওয়া গরুগুলো ঢাকা থেকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৪ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য কয়েকটি টিম কাজ করছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL