1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

বন্দরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৪৫১ Time View
Corona-19

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  মো. মোস্তফা সরকার (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সে বন্দর উপজেলার দড়িসোনাকান্দা এলাকার মৃত কারী সাহেবের ছেলে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।

এদিকে মোস্তফা সরকার তিনদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হলে এক ঘণ্টা পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালেই রয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসারে ঢাকায়ই তার দাফন হবে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান বন্দর উপজেলার রসুলবাগ এলাকার শিউলী ওরফে পুতুল (৫০) নামে এক নারী। তিনি ৩০ মার্চ মারা গেলে তার নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হয়, পরে ২ এপ্রিল তা করোনা পজেটিভ পাওয়া যায়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL