1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

রুপগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, প্রাণ নাশের হুমকী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৪৩২ Time View
rupganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রূপগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ৫ দিন পর মামলা নিয়েছে পুলিশ। মামলা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

এদিকে, ধর্ষক ইব্রাহিম মিয়া ও তার পরিবারের হামলা থেকে বাঁচতে রূপগঞ্জ প্রেস ক্লাবে কাফনের কাপড় পরে আশ্রয় চেয়েছে ধর্ষিতার পরিবার।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে ধর্ষিতা ও তার পরিবার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেন।

ধর্ষিতার পরিবারের অভিযোগ, তাদের বাড়ি উপজেলার কাঞ্চন পৌরসভার দক্ষিণ কেরাব এলাকায়। গত ২০ এপ্রিল ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একই এলাকার কবির হোসেনের ছেলে ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

ভোলাব তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইফুল ইসলাম ধর্ষক ইব্রাহিম ও তার বাবা কবির হোসেনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে মামলা নেননি। এমনকি ধর্ষকের পরিবার সন্ত্রাসী দিয়ে ধর্ষিতা ও তার পরিবারের লোকজনকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ঘরছাড়া ধর্ষিতা ও তার পরিবার।

ধর্ষিতার পরিবার আরও জানায়, ওই শিক্ষার্থী স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণিতে লেখাপাড়া করে। গত দেড় বছর আগে উপজেলার দক্ষিণ কেরাব এলাকার কবির হোসেনের ছেলে ইব্রাহিম মিয়া বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক বছর ধরে ইব্রাহিম মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করতেন।

বেশ কিছুদিন ধরে ওই শিক্ষার্থী তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ইব্রাহিম মিয়া বিভিন্ন টালবাহানা শুরু করেন। ওই শিক্ষার্থী ইব্রাহিম মিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে তাকে হুমকি-ধামকি দিতে থাকেন। পরে ১৯ এপ্রিল রাতে ইব্রাহিম মিয়া শিক্ষার্থীকে তার বাড়ির পাশে দেখা করতে বলেন।

ওই শিক্ষার্থী কথামতো বাড়ির পাশে নির্জন স্থানে দেখা করতে গেলে ইব্রাহিম মিয়া তাকে ধর্ষণ করেন। ওইদিন রাতে ধর্ষিতার পরিবারের লোকজন বিষয়টি ইব্রাহিমের বাবা কবির হোসেন ও মা লিপি বেগমকে জানালে তারা ধর্ষিতার পরিবারকে হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

ধর্ষিতার চাচা জানান, রূপগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পর বাড়িতে যাওয়ার সময় তাদের আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আশঙ্কা করছেন ধর্ষকের বাবা কবির হোসেনের সন্ত্রাসী বাহিনী তাদের হত্যা করার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে গেছে।

এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় আজ মামলা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL