1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বাংলাদেশের সেই জিন্নাত আলী আর নেই

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৮৮ Time View
jinate alli

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী আর নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 মঙ্গলবার (২৮এপ্রিল) ভোর রাতে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী।

 শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে জিন্নাত।তার উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি।

সম্প্রতি জিন্নাতের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৬ এপ্রিল, রবিবার তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করার পর সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়।

পরে গতকাল সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয় জিন্নাতকে। তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা লাইফ সাপোর্টে নেয়। সেখানেই ভোররাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন দেশের সবচেয়ে দীর্ঘকায় এ মানুষটি।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী। সে সময় তার চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেয়া হয়।

১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন জিন্নাত আলী। পরিবারের দ্বিতীয় সন্তান জিন্নাতের বয়স যখন ১১ বছর তখন থেকেই অস্বাভাবিকভাবে বেড়ে উঠতে শুরু করেন তিনি। একসময় তা গিয়ে দাঁড়ায় ৮ ফুট ৬ ইঞ্চিতে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL