1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

রুপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসারসহ করোনায় আক্রান্ত ৭

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪৪৮ Time View
RUPGANJ

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রূপগঞ্জে ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন।

এ ঘটনায় করোনা আতংক ছড়িয়ে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের এলাকায়। কয়েকজন সাধারণ রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলেও খবর পাওয়া গেছে। চিকিৎসাসেবা নিতে আসছেন না নতুন কোন রোগীও। এতে করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা মারত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে করোনা প্রজেটিভ নিয়ে আসা উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো এলাকার কলেজছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। তার সংস্পর্শে আসা তার মাসহ হাসপাতালের nকয়েকজন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে দুইদিন আগে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সোমবার সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এলে জানা যায়, হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, রেডিওলোজি অপারেটর, হাসপাতালের খন্ডকালীন বাবুর্চি, হাসপাতালের আয়া, রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবো এলাকার একজন ও ভুলতা ইউনিয়নের আরেকজন করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন জানান, ধারণা করা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন থাকা কলেজছাত্রীর মাধ্যেমে তারা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আলাদা ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ডা. সাঈদ আল মামুন। এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL