1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

নারী-শিশুর উপর সহিংসতার প্রতিবাদে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্র ফ্রন্টের মানববন্ধন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৪৭ Time View
manub bundhon

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ করোনাকালে নারী-শিশু ধর্ষণ-হত্যা-নির্যাতনের প্রতিবাদে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার যৌথ উদ্যোগে আজ  বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহিলা ফোরামের সংগঠক খায়রুন নাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি নারী সেলের সদস্য শাহানারা বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার,সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমূল, অর্থ সম্পাদক মুন্নি সরদার, মহিলা কলেজ শাখার সংগঠক নাসিমা আক্তার, মহিলা ফোরামের সংগঠক রাজলক্ষী।

নিখিল দাস বলেন, করোনাকালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বিশেষকরে পারিবারিক সহিংসতা ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে। শুধু মে মাসেই নারী ও শিশু নির্যাতন বেড়েছে ৩১%। ধর্ষণ, শিশু ধর্ষণ, বাল্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সাইবার ক্রাইম ও পাচারের মতো ঘটনা ঘটেছে এই করোনাকালে।

বাংলাদেশে ধর্ষণের ঘটনা ৯৭% বিচারই হয় না। ধর্ষণের বিষয়টি প্রমাণ করা কঠিন কাজ, এখানে ভিকটিমকে প্রমাণ করতে হয় সে ধর্ষিত হয়েছে। ফলে ধর্ষণের বিচার চাইতে গিয়ে ধর্ষিতার নানা রকম হয়রানির শিকার হতে হয়। গত ২২ জুন শুধুমাত্র বিশ^বিদ্যালয়ে পড়ার অপরাধে শ^শুরবাড়ির লোকরা ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া বেগমকে হত্যা করে।

নেতৃবৃন্দ বলেন, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সম্পত্তিতে এখনো নারীর সমানাধিকার প্রতিষ্ঠা হয়নি। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে রাষ্ট্রের নেতিবাচক মনোভাব কাজ করে। পর্ণোছবির ভয়াবহ বিস্তার নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধিতে সহায়তা করছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধ বৃদ্ধি করছে।

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে নারীসহ সর্বস্তরের জনগণকে রাজপথে নামতে হবে এবং সংগ্রাম গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ নারী ও শিশু নির্যাতনরোধে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।  (প্রেস বিজ্ঞপ্তি)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL