1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ক্ষুদিরামের ১১২তম ফাঁসি দিবস উপলক্ষে ছাত্র ফ্রন্টের আলোচনা সভা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩২৮ Time View
satro

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ৪ টায় ২নং রেল গেইট বাসদ কার্যালয়ে বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর ১১২তম ফাঁসি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদ  নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক মুন্নি সরদার, রাকিবুল হাসান রবিন।

নেতৃবৃন্দ বলেন, ক্ষুদিরাম বসু ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের এক কিশোর বিপ্লবী। তিনি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্যে কিশোর বয়সেই নাম লেখান স্বরাজ আন্দোলনে। জজ কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে ছোড়া গ্রেনেড ভুল করে অন্য গাড়িতে পড়ে সাধারণ দুটি ইংরেজ মহিলার মৃত্যু হয়।

পরে ক্ষুদিরাম বৃটিশ পুলিশের হাতে ধরা পড়েন। তথাকথিত বিচারের নামে তাঁর ফাঁসির আদেশ হয়। দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে অন্যায়ের কাছে মাথানত না করে বরং সাহসিকতার সাথে ফাঁসির মঞ্চে উঠে হাসি মুখে ফাঁসির রশি গলায় পড়েছেন।

নেতৃবৃন্দ আরো বলেন, ক্ষুদিরামরা জীবনদেয়ার মধ্যদিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু স¦াধীন দেশে শাসকগোষ্ঠীর দুর্বলতায় যুব সমাজের মধ্যে নৈতিক অধঃপতন মারাত্মক রূপ নিয়েছে। আজকে কিশোররা কিশোর গ্যাং তৈরী করে নিজেরা নিজেরা মারামারি করছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য জীবন দেয়ারমত কিশোর তৈরী হচ্ছে না। পাঠ্যবইয়ে ক্ষুদিরাম, সূর্যসেন, প্রীতিলতা, আজাদ, রুমিদের মত মানুষদের নিয়ে আসা উচিত।

শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার একটি ভঙ্গুর দশা। করোনাকালে সাধারণ মানুষের সন্তানদের শিক্ষাজীবন হুমকির মুখে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ছাত্রদের চলতি বছরের বেতন-ফি ও মেসভাড়া-বাসাভাড়া মওকুফের ব্যবস্থা করতে সরকারকে কার্যকর পদ্েক্ষপ নিতে হবে। সমাজের শোষণ-বঞ্চনা দূর করতে ক্ষুদিরামের জীবন থেকে শিক্ষা নেয়া খুব প্রয়োজন। (প্রেস বিজ্ঞপ্তি)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL