1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ভেজাল খাদ্য পানীয় তৈরির সময় র‌্যাবের জালে মজিবুর

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৪৭ Time View
rab

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁয়ে অননুমোদিত কারখানায় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির সময় মজিবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

সোমবার  (১০ আগস্ট) সোনারগাঁয়ের সাদিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু এ সময় কারখানার এমডি মো. রশিদ আলী ও কারখানার ম্যানেজার মো. সুজন মাহমুদ কৌশলে পালিয়ে যায়।

অভিযান চালিয়ে কারখানায় তৈরি অবস্থায় ১ হাজার ২শ’ ৯৬ বোতল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, ১ হাজার ৫শ’ ১২ বোতল লিচি ফ্লেভার ড্রিংক, ১ হাজার ১শ’ ৫২ বোতল লাচ্ছি এডেড মিল্ক, ৪ কেজি সাইট্রিক এসিড, ৪ কেজি তরল ম্যাংগো ফ্লেভার, ২ কেজি পটাসিয়াম সালফেট এবং ভেজাল ও মানহীন খাদ্য পানীয় বোঝাই ১টি মিনি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় বিএসটিআই এর অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে ‘আর এন আর ড্রিংকস এন্ড এগ্রো প্রোডাক্টস’ নামক ফ্যাক্টরীতে ‘পাতাকুড়ি’ ব্র্যান্ডের ভেজাল ও মানহীন অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লিচি ফ্লেভার ড্রিংক ও লাচ্ছি এডেড মিল্কসহ বিভিন্ন ধরনের ভেজাল পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছে।

পাতাকুড়ি’ ব্র্যান্ড এর লেবেলে ব্যবহার করা ঠিকানা রায়েরবাগ যাত্রাবাড়ী, ঢাকা বাংলাদেশ থাকলেও তারা সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় অবস্থিত ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরি করে বাজারজাত করছে। যা শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক।

র‍্যাব আরো জানায়, ‘ এই প্রতিষ্ঠানের নামে কোন ভ্যাট রেজিস্ট্রেশন নেই। তারা কোন প্রকার মূসক প্রদান না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সকল অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্য পানীয় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‍্যাব জানায়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL