1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৩৪৭ Time View
MADUR

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি বাড়িতে বেড়াতে এসে সাবেক স্বামীর হাতে আঁখি আক্তার (২৬) নামের এক নারী খুন হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট)  সকাল ১১টার দিকে মোগরাপাড়া চৌরাস্তার বাড়ি মজলিশ এলাকায় মুসলেম মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আঁখির লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেছে।

সাবেক স্বামী রুবেল (৩০) শম্ভুপুরা ইউনিয়নের মুগারচর এলাকার মফিজুলের ছেলে।

রুবেলের আত্মীয় নিপা আক্তার জানান, মঙ্গলবার সকাল ১০টার রুবেল তার সাবেক স্ত্রী আঁখিকে নিয়ে আমার বাড়িতে আসে। তারা জানান, দু’জনের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে তা কথা বলে মিমাংসা করবেন। সেজন্য তাদের আমার ঘরে বসতে দিতে হবে। পূর্ব পরিচিত বিধায় তাদের ঘরে বসতে দিয়ে আমি বাড়ির ছাদে যাই।

ছাদ থেকে ফিরে রুমের প্রবেশ করার সময় কিছু বোঝার আগেই রুবেল আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে রুমে গিয়ে দেখি তার স্ত্রী আঁখির রক্তান্ত লাশ পড়ে আছে। এ ঘটনায় আমি কিছুক্ষনের বাকরুদ্ধ হয়ে পড়ি। পরে মোগরাপাড়া কাঁচা বাজারে গিয়ে রুবেলের বাবা মফিজুরকে বিষয়টি জানাই। পরে দু’জনই থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করি।

নিপা আরো জানান, একই এলাকার হাবিবপুর ভাড়া থাকার সময় রুবেলদেও পরিবারের সাথে তাদের পরিচয় হয়। সেই সুত্র ধরে সকালে সে আমার বাড়িতে আসে তার সাবেক স্ত্রীর সাথে ঘরে বসে কথা বলবে বলে।

পুলিশ জানান, রুবেলের সাথে গত ৬ বছর আগে বিয়ে হয় বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে আঁখির সাথে। তাদের দাম্পত্য জীবনে হোমাইরা নামের ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। গত ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিচ্ছেদ ঘটে।

মঙ্গলবার সকালে তাকে একটি বাসায় ডেকে নিয়ে এসে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে সে পালিয়ে যায়। পুলিশ আরো জানায়, হত্যার নমুনা দেখে মনে হচ্ছে আঁখিকে ডেকে এনে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাড়ি মজলিশ এলাকার একটি বাড়ি থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেছে। সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থলে এসে তদন্ত করছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL