1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ডিএনডির প্রকল্প বাস্তবায়নে ১৩০০ কোটি লাগবেঃ শামীম ওসমান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৪৩ Time View
samim osman

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ডিএনডির ২২ লাখ মানুষকে পানি বন্দি থেকে মুক্তির জন্য ডিএনডির এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পটি ৫৫৮ কোটি টাকা ব্যয়ে প্রথমে ছিল। তখন এটি তড়িগড়ি করে প্রকল্পটি নেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় প্রকল্প বাস্তবায়ন করতে এ ব্যয় অনেক বেড়ে গেছে। এ প্রকল্পের ভেতরে অবৈধ স্থাপনা, স্কুল, কলেজ, মসজিদ, বিদ্যুত ও পানির লাইন রয়েছে। এগুলো সরাতে প্রকল্পের ব্যয় বেড়ে গেছে।

এখন এ প্রকল্প বাস্তবায়নে ১৩০০ কোটি লাগবে। পানিসম্পদ মন্ত্রণালয় এরই মধ্যে যাচাই-বাছাই শেষে প্রথম পর্যায়ের প্রকল্প সংশোধন করে অর্থ বরাদ্দ চেয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাঠিয়েছেন।

আগামী একনেকের বৈঠনে যাতে এই টাকা অনুমোদন পায় এ জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো উনাকে হায়াতে তইয়্যুবা দান করেন।

শুক্রবার (২৮ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে লিংক রোডকে ৬ লেনে উন্নিত করণের কাজ শুরু হয়েছে। সাড়ে ৪০০ কোটি টাকা বাজেট ইতোমধ্যে পাশ হয়েছে এর জন্য। দ্রুতই কাজ শুরু হবে। চাষাড়া থেকে আদমজী রেলওয়ের জায়গায় ৪০ ফিট প্রস্থ রাস্তার কাজও খুব দ্রুত শুরু হবে। এখানেও প্রায় সোয়া কোটি টাকা বাজেট পাশ হয়েছে। এরপর নারায়ণগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল কাজ শুরু করবো।

এই দুইটা কাজ যদি করে ফেলতে পারি তাহলে নারায়ণগঞ্জ একটি আধুনিক শহরে রূপান্তরিত হবে। এই দুইটা কাজ যাতে শেষ করে যেতে পারি এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ডিএনডি প্রকল্পের পরিচালক লেফটেনেন্ট কর্ণেল মো: মাসফিকুল আলম ভুইয়া, প্রকল্পে সমন্বয়ক মেজর সৈয়দ মোস্তাকীম হায়দার, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL