1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

না’গঞ্জে সাংবাদিক ইলিয়াসকে হত্যার ঘটনায় মামলা, আটক-৩

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৫৪ Time View
sanbadik

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিক মো. ইলিয়াসকে (৫২) ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে৷মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ৷

রোববার (১১ অক্টোবর) রাত পোনে ৮টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তা বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয় সাংবাদিক ইলিয়াসকে৷সে ওই এলাকার মজিবর মিয়ার ছেলে৷স্থানীয় দৈনিক বিজয়ের নিজস্ব সংবাদদাতা হিসেবে কর্মতর ছিলেন ইলিয়াস৷

সাংবাদিক হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ওই রাতে বন্দর থানায় একটি মামলা করেন৷ মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে৷ ঘটনাস্থল থেকে হত্যার মুল আসামী তুষারকে (২৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা৷

পরে অভিযান চালিয়ে রাতেই মিনা (৬০) ও মিসির আলী (৫৩) নামে আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ৷

মামলায় অন্য আসামিরা হল-হাসনাত আহমেদ তুর্জয় (২৪), মাসুদ (৩৬), সাগর (২৬), পাভেল (২৫) ও হজরত আলী (৫০)। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে জানান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম৷

পরিবার ও স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, নিহত সাংবাদিক ইলিযাস মৃত জামান মিয়ার দুই ছেলে তুষার ও তুর্জয়ের অবৈধ গ্যাস সংযোগ প্রদানের সাথে সম্পৃক্ত থাকার বিষয় পত্রিকায় লেখালেখি করেছিলেন। এ ঘটনায় আটকও হয়েছিল তারা। এর জের ধরেই ইলিয়াসকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের।

স্থানীয়রা আরও জানান, বেশ কয়েকদিন আগেও সাংবাদিক ইলিয়াসকে মাসুদ প্রধানের অফিসের ভিতরে মারধর করে পরে স্থানীয়রা মিমাংসা করে দেন। এছাড়াও সাংবাদিক ইলিয়াসকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিতো বলে জানান।

স্থানীয়রা জানান, রোববার রাত পোনে ৮টার দিকে সংবাদকর্মী ইলিয়াসকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল৷ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা তার৷

এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে৷ তাদের মধ্যে তিনজন গ্রেফতার এবং বাকিরা পলাতক রয়েছে৷ অবৈধ সংযোগের বিষয় নিয়ে বিরোধের একটি বিষয় প্রাথমিকভাবে জানা গেছে৷ গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে৷

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL