1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

আমরা এখনো করোনা সংকট কাটিয়ে উঠতে পারিনি: সেলিম ওসমান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩২৯ Time View
salim

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মাইক্রো ফাইবার গ্রুপ এর চলমান শ্রম বিশৃঙ্খলা পরিস্থিতির নিরসনকল্পে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে বিকেএমইএ, শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কারখানা প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভার প্রধান সমন্বয়ক নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ.কে.এম সেলিম ওসমান বলেন, আমরা এখনো করোনা সংকট কাটিয়ে উঠতে পারিনি। সারা বিশ্বের বিজ্ঞানিরা করোনার ভ্যাকসিন তৈরিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যদি আগামী দুই মাসের মধ্যে এই ভ্যাকসিন আমরা আনতে না পারি তাহলে আমাদের কি হবে ? এখন সময় হচ্ছে একে অপরের সহযোগিতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখা। কিন্তু নারায়ণগঞ্জে হচ্ছে উল্টোটা।

যেখানে সবাই চাইছে কারখানা চালু রাখতে সেখানে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইক্রো ফাইবার গ্রুপের মত কোম্পানিকে বন্ধ করে দিতে। যা খুবই দুঃখজনক। তিনি আরো বলেন, গত কয়েক বছরে নারায়ণগঞ্জ থেকে বেশ কিছু কারা আশুলিয়া সহ ঢাকার বিভিন্ন স্থানে চলে গেছে। কিন্তু এটা আমরা চাইনা। তাই মাইক্রো ফাইবার গ্রুপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে দূর্ঘটনা ঘটেছে তার তদন্ত আগামী দুই মাসের মধ্যে শেষ করতে হবে।

তদন্তে যে দোষী সাব্যস্ত হবে তার ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। আর যদি শ্রমিকরা দোষী না হয় তাহলে তাদেরকে কাজে পূর্নঃবহাল করতে হবে। তবে যেহেতু কারখানা বন্ধ হওয়ার কারনে শ্রমিকরা সমস্যার মধ্যে রয়েছে তাই আগামী পরশু কারখানা খুলে দেওয়ার জন্য আহ্বান জানান সেলিম ওসমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সাখাওয়াত হোসেন, জাতীয় শ্রমিক লীগের ১ম সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশ, বিকেএমইএ’র সহ-সভাপতি সোহেল মোর্শদ সারোয়ার, মাইক্রো ফাইবার গ্রুপের চেয়ারম্যান জামান আহমেদ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স জেলার সাধারণ সম্পাদক কবীর আহমেদ রাজু, শ্রমিক নেতা রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL