1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

না’গঞ্জে চাঁদাবাজী কালে যুবলীগ নেতা সহ র‌্যাবের জালে ৩

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৮৯ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির অভিযোগে ২ যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

এ সময় তাদের কাছ থেকে টাকা আদায়ের রশিদ সহ নগদ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টায় র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর কোম্পানীর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন নয়াবাড়ী কাঁচপুর এলাকা হতে চাঁদাবাজ চক্রের ৩ জন সক্রিয় সদস্য বাবুল, মতিউর রহমান ওরফে বুইট্টা মামুন ও দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৮৫ হাজার ১’শ টাকা ও দেশীয় অস্ত্র ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু ও ১টি ছোড়া উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, চাঁদাবাজ চক্রের সদস্যদের স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন নয়াবাড়ী কাঁচপুর এলাকায়।

একটি চাঁদাবাজ চক্র পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে লাভবান হওয়ার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন নয়াবাড়ী,

কাঁচপুর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অনন্ত গার্মেন্টস ও এস এফ ফ্যাশনের সামনে বসা ভ্রাম্যমাণ অস্থায়ী ফুটপাতের দোকানদারদের থেকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে এককালীন ৫ হাজার টাকা এবং পরর্বতীতে দৈনিক প্রতি দোকান থেকে ১’শ টাকা থেকে ১’শ ২০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

দোকানদারদেরকে অবৈধ অস্ত্র প্রদর্শন করে গুরুতর আঘাত ও ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে। গ্রেপ্তারকৃত আসামীরা এরূপ অপতৎপরতা পূর্ব হতে করে আসছে মর্মে স্বীকার করে।

ভূক্তভোগীরা জানায়, তাদের এরূপ অত্যাচার ও চাঁদা আদায়ের বিরুদ্ধে মুখ খুললে বড় ধরণের ক্ষয়ক্ষতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে দোকানদাররা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL