1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনারগাঁয়ে সোয়াইব হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ১ জনের জেল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩২৯ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: হত্যাকাণ্ডের দীর্ঘ সাত বছর পর  সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশু সোয়াইব হোসেন হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামিই এজলাসে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন, রাজু মিয়া ও ফজল হক এবং ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন। আদালত এই মামলায় রিনা, মোশরফ হোসেন, আবদুর রহিম ও আবদুস সালাম নামের চার আসামিকে খালাস দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়,২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকায় শান্তিনগর দারুন নাজাত নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী সোয়াইব হোসেন নিখোঁজ হয়। ঘটনার ছয়দিন পর ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে তার গলাকাটা ও শরীর ঝলসে দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সোয়াইবের বাবা নাজমুল হোসেন মাসুম ছেলেকে অপহরণের পর হত্যার অভিযোগে মোশারফ হোসেন, রাজু মিয়া, ফজল হক, জসিম উদ্দিন, শিরসতালী, নাছির উদ্দিন, আলী আহাম্মদ ও রিনা বেগমসহ ১৩ জনকে আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় পুলিশ আসামি মোশারফ হোসেন, রাজু মিয়া, নাছির উদ্দিন, ফজল মিয়া, সিরাসতালী ও আলী আহাম্মদসহ আরো কয়েকজনকে গ্রেফতার করে। আসামিরা শিশু সোয়াইবকে অপহরণের পর হত্যার দায় স্বীকার করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রুপমের আদালতে জবানবন্দিও দেয়।

তবে মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে সোয়াইবের বাবা নাজমূল হোসেন বলেছেন, সব আসামির সর্বোচ্চ দণ্ড প্রত্যাশা করেছিলেন তিনি। ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন।  

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL