1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আমাদের প্রত্যেকের উচিত দেশের উন্নয়নের জন্য কাজ করা: পাট ও বস্ত্র মন্ত্রী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৩৫ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর অর্থায়নে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৬ষ্ঠ তলা ও ১ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুর অর্থায়নের লিফটের উদ্বোধন হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ প্রেস কøাবে অবস্থিত ছিনামন রেষ্টুরেন্টে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা যারা রাজনীতি করি যদি তাদের কারো শরীরে ধাক্কাও লাগে সেটাও সাংবাদিকরা সংবাদ আকারে প্রকাশ করে। প্রেস ক্লাবে ভালো-মন্দ উভয় ধরনের মানুষই আছে। আমাদের নিয়েই সাংবাদিকরা বেশী লেখালেখি করে। কিন্তু তবুও আমরা ধৈর্য্য ধারন করি। কারন সত্যের জয় পরিশেষে হয়। তাই বলবো যারা সাংবাদিকতা করেন তারা সর্বদা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন।

তিনি বলেন, দীর্ঘ ২১ বছর আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলতে পারিনি, আমি একজন মুক্তিযোদ্ধা সেটাও বলতে পারিনি। কারন একথা বললেই আমাদেরকে মামলার হামলার শিকার হতে হয়েছে। আমাদের ছেলেমেয়েরাও ঠিকমত পড়ালেখা করতে পারেনি। যারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে তাদের অনেকেই বড় হতে পারেনি। কিন্তু যারা স্বাধীনতা বিরোধী ছিলো তাদের অনেকেই আজবড় হয়েছে।

অনেক ধন-সম্পত্তির মালিক হয়েছে কিন্তু দেশের জন্য চিন্তা করেনি। দেশের জন্য চিন্তা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন।

তাই আমাদের প্রত্যেকের উচিত দেশকে উন্নয়নের জন্য কাজ করা। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শরিফ উদ্দিন সবুজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম। 

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL