1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

স্বামীর পুরুষাঙ্গ কেটে ও জবাই করে হত্যা “স্ত্রীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড”

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৩২ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে পুরুষাঙ্গ কেটে ও জবাই করে হত্যার ঘটনায় ঘাতক স্ত্রীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।   একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।   

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় দেন।   আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রাপ্ত রোজিনা বেগম (৪২) ফতুল্লার চিতাশালের নুরবার্গ এলাকার নিহত সিরাজুল ইসলামের স্ত্রী।  

আদালতের অতিরিক্ত কৌঁসুলি জাসমিন আহমেদ জানান, ফতুল্লার চিতাশালের বাসিন্দা নিহত সিরাজুল ইসলাম জুরাইন রেলগেট বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। তার ছোট ভাই শফিকুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো স্ত্রী রোজিনা বেগমের।  

এরই জের ধরে ঘটনার দিন ২০০৩ সালের ২৩ অক্টোবর রাতে নিহত সিরাজুল ও তার ভাই শফিকুল দোকান বন্ধ করে ফতুল্লার চিতাশাল এলাকায় তাদের বাড়িতে ফেরেন। পরে রাত ৩টার দিকে রোজিনা ও শফিকুল প্রতিবেশীদের জানায়- সিরাজকে ঘরে পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে নিহত সিরাজুল ইসলামের বড়  মফিজুল ইসলাম তাদের বাড়িতে আসেন। পরে তালাবদ্ধ পাশের ঘরের দরজা খুলে দেখেন সিরাজুল ইসলাম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। ওই সময় সিরাজুলের গলা ও পুরুষাঙ্গসহ শরীরের বিভিন স্থানে ক্ষতের চিহ্ন ছিলো।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান সিরাজুল।   পরবর্তীতে নিহত সিরাজুল ইসলামের স্ত্রীর কথাবার্তায় সন্দেহ হলে তাকে অভিযুক্ত করে ফতুল্লা থানায় মামলা করেন নিহতের বড় ভাই ভাই মফিজুল ইসলাম।   অতিরিক্ত কৌঁসুলি জাসমিন আহমেদ আরও জানান, ‘স্বাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি রোজিনা বেগমকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।   নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা বেগমকে নারায়ণগঞ্জের কারাগারে প্রেরণ করা হয়েছে।  

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL