1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের জালে ২

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৬১ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী ক্যানটাকি ফ্যাক্টরির সামনে থেকে মুরগী বহনকারী একটি পিকআপ ভ্যানে ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

সোমবার ভোরে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টহলদল তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। ছিনতাইকারীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান,ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকার ক্যানটাকি ফ্যাক্টরির সামনে মুরগী বহনকারী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন- ১৮- ৬৬৮৩) বিকল হয়ে পড়ে।

বিকল গাড়িটি মেরামত করার সময় বরগুনা জেলার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের মুজিবুর রহমানের ছেলে ছিনতাইকারী হৃদয় আহম্মেদ (২৫) ও লক্ষীপুর জেলার রামগাই থানার সোনাপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩০) বিকল গাড়ীতে থাকা মুরগী ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরির ভয় দেখিয়ে তার কাছ থেকে মুরগী বিক্রির ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যেতে থাকে। এসময় ওই ম্যানেজার চিৎকার দিলে কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হাবিবুর রহমান ছিনতাইকারীদের ধাওয়া করে গ্রেপ্তার করার পর ছিনতাই হওয়া নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে।  

তিনি আরো জানান,দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংঘবদ্ধ হয়ে ছিনতাইকারী চক্র বিভিন্ন যানবাহনে ছিনতাই করে আসছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৩ই নভেম্বর সোমবার দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

সোনারগাঁ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন,দুই ছিনতাইকারীকে হাইওয়ে পুলিশ মামলা দায়ের করে থানায় হস্তান্তর করলে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাইকারী চক্রের সকল সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL