1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

না’গঞ্জের সোনারগাঁয়ে মদপানে ৪ জনের মৃত্যু, আশংকাজনক ৪

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৮২ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার রাতে সংঘবদ্ধ  ভাবে অতিরিক্ত মদ্যপানে এ পর্যন্ত ৪ জন মারা গেছে, আশংকাজনক অবস্থায় আরো ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলো তোফাজ্জল, মহসিন, জাহিদ হাসান বাবু ও জিসাদ।

নিহতদের মধ্যে জাহিদ হোসেন বাবু সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম চেয়াম্যানের ছোট ভাই।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এলাকার ১২ জন মিলে চোলাই মদ পান করে। রাতে তারা অসুস্থ হয়ে পরলে তাদেরকে রাজধানীর বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়। এরপর ভোরে মারা যায় তোফাজ্জল ও মহসীন। দুপুরে মারা যায় জাহিদ হোসেন বাবু ও জিসাদ। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন আরো ৪ জন।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান,  উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার রাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু তার গাড়ি চালক তোফাজ্জল হোসেন, মোহসীন মিয়া সহ একটি সংঘবদ্ধ দল একত্রিত হয়ে মদ্য পান করে অসুস্থ হয়ে পড়ে।

তাদেরকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার ভোরে চিকিসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন ও মোহসীন মিয়া ও দুপুরে জাহিদ ও জিসাদ মারা যায়। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। হতাহতরা সবাই পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL