1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

না’গঞ্জের সিদ্ধিরগঞ্জে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৩২৭ Time View
dorson
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ইমরান হোসেন রনি (২১) নামের এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী নারী মামলা করেন। মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত রনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাঢ়ীখাল এলাকার মো. মজিবুর রহমানের ছেলে। রনি পেশায় অটোচালক। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় বসবাস করেন। এর আগে শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় ধর্ষণের শিকার হন ওই নারী।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রনির অটোতে বিভিন্ন সময় যাতায়াত করতেন ভুক্তভোগী নারী। দুই মাস ধরে রনি ওই নারীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি ভাড়া বাসায় তিনি ওই নারীকে ধর্ষণ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি-তদন্ত) শরীফ আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।  

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL