1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৪১৫ Time View

নারায়ণগঞ্জের মাদকের আসরে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপনকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৯ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত রবিবার (১৮ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ থানার তারাব এলাকায় র‌্যাব-১১’র একটি আভিযানিক দল রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তরিকুল ইসলাম ইয়াবা সেবন ও নিষিদ্ধ জুয়া খেলার দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে খোকন (৫৪), জাহাদ (৪৫), সুজন (৩৯), গোলাম মহিউদ্দিন (৪৭), হালিম (৪২), রমজান আলী (৪৫), রতন মিয়া (৩৮) ও মনসুর (৪২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ মাস করে এবং মোজাম্মেল হক (৩৯) ও ইব্রাহীম (৪২) কে জুয়া আইন ১৮৬৭ এ দোষী সাব্যস্ত করে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া র‌্যাব-১১ তারাব এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মৃত লাল মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক হোসেন @ রিপন (৩২) কে আটক করে।এ সময় তার দখল হতে মাদক বিক্রির নগদ ১৭,১০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ফারুক হোসেন @ রিপন দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। সে মাদক ব্যবসার সাথে জড়িত। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL