1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব বিলিন হয়ে যাবে: এ্যাড. জাকির

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৪ Time View

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেন বলেন, সরকার জানে খালেদা জিয়ার মুক্তি দিলে দেশে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না। কারন দেশের বর্তমান পরিস্থিতিতে আইনের শাসন, ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার নাই।

তারা কথায় কথায় উন্নয়নের কথা বলে অথচ একটু বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তারা উন্নয়নের নামে কি করছে কাদের উন্নয়ন হচ্ছে তা এদেশের জনগণ জানে।

বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাকিদ মোস্তাকিম শিপলু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু,মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর বিএনপি নেতা এ্যাড. আব্দুল মতিন, আল-মামুন।

এ সময় সভাপতির বক্তব্যে এ্যাড. জাকির হোসেন আরও বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মত এক দলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠা করে দেশ বাকশল কায়েম করতে চাইছে। তারা বিএনপি’র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে এখনও ক্ষমতায় টিকে আছে।

এখনও সময় আছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তি দিন নতুবা আপনাদের পতনের জন্য দেশের জনগন এক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা এ্যাড. আনিছুর রহমান মোল্লা, কামরুল হাসান সাউদ চুন্নু, মাসুদ রানা, সাইফুল ইসলাম বাবু, মানিক বেপারী, হারুন শেখ, মহানগর স্বেচ্ছাসেবক দলের  সহ-সভাপতি হুমায়ুন মোল্লা, সহ-কৃষি বিষয়ক সম্পাদক জাহিদ প্রধান, জলবায়ু বিষয়ক সম্পাদক মানিক দেওয়ান, শিল্প-বিষয়ক সম্পাদক আনোয়ার গাজী সহ সাইফুল ইসলাম, মুহাম্মদ লিটন, নাছির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL