1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জে ত্রিপল খুনের হত্যাকারী ঘাতক পাকড়াও (ছবি সহ)

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৯৪ Time View

স্ত্রীর উপর অভিমান করে শ্যালিকা ও তার দুই শিশুকন্যাকে গলাকেটে হত্যাকারী ঘাতক আব্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনকে হত্যার কথা স্বীকার করেছে আব্বাস। একটি চাকু দিয়েই সে তিনজনকে খুন করে।

এর আগে দুপুরে ঘটনাস্থলে এসে পুলিশ সুপার জানিয়েছিলেন, মা ও দুই কন্যাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার পরে নিজের প্রতিবন্ধি কন্যাকেও কুপিয়ে জখম করে পাষন্ড ওই ঘাতক আব্বাস।

পুলিশ সুপার জানান, ঘাতক আব্বাসের সাথে স্ত্রীর পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে তার স্ত্রী শ্যালিকা নাজনীনের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার বাড়িতে চলে আসে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে আব্বাসও ওই বাড়িতে আসে। এক পর্যায়ে শ্যালিকার সাথে তর্কে জড়িয়ে পড়ে।

পরে উত্তেজিত হয়ে আব্বাস তার শ্যালিকা নাজনীন (২৮), নাজনীনের দুই শিশু কন্যা নুসরাত (৮), খাদিজাকে (২) কুপিয়ে গলাকেটে হত্যা করে। এসময় তাদের রক্ষায় আব্বাসের প্রতিবন্ধি কন্যা সুমাইয়া (১৫) এগিয়ে এলে তাকেও কোপায় ঘাতক। কিন্তু আব্বাসের স্ত্রী সকালে গার্মেন্টেসে চলে যাওয়ায় প্রাণে রক্ষা পায়।

নিহত নাজনীন সিআইখোলা এলাকার বাসিন্দা সুমনের স্ত্রী। সুমন সানারপাড় জোনাকি পেট্রোল পাম্পে চাকুরি করেন।

পুলিশ সুপার আরও জানান, ঘাতক আব্বাসকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। যে কোন সময় তাকে গ্রেফতার করা হবে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বিষয়টি পুরোপুরি পারিবারিক। তবে আব্বাসকে গ্রেফতার করতে পারলে ঘটনার আদ্যপান্ত জানা যাবে।

এর আগে সকালে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার ৭ তলা ভবনের ষষ্ঠ তলার ওই ফ্ল্যাট থেকে মা ও দুই কন্যা শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরপরই নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুণ অর রশীদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরে পুলিশ সুপার হত্যাকারীকে পাকড়াও করে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL