1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

দেশের মানুষ আজ অধিকার বঞ্চিত পরাধীন জাতিঃ সাগর প্রধান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৪৬৬ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান বলেন, দেশের এই দুঃসময়ে অসহায় মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে খুব প্রয়োজন ছিলো। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারনে মিথ্যা মামলা্য় আজ দুঃখি মানুষের নেত্রী কারাগারে। সরকার বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রন করে তাকে কারাবন্দি করে রেখেছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি শীতার্ত গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন কালে তিনি এসব কথা বলেন।

সেমাবরা (১৩ জানুয়ারী) বিকেল তিনটায় নাসিক ৮ নং ওয়ার্ডস্থ গোদনাইল  জলিল শাহর মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয় ।

এসময় তিনি আরও বলেন, দেশের মানুষ আজ অধিকার বঞ্চিত পরাধীন জাতি। তাদের বাক-স্বাধীনতা, মৌলিক অধিকার, ভোটিাধিকার হরন করে সরকার দেশকে তলা বিহিন রাষ্ট্রে পরিনত করছে। তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের মা আজ কারাবন্দি। শুধু তাই নয় পাশাপাশি বিএনপির নেতা ও কর্মীরা সরকারের বানোয়াট মামলায় জর্জরিত।

অসহায় মানুষের পক্ষে প্রতিবাদ করায় তারুন্যের অহংকার তারেক রহমান দেশ ছাড়া। আর আমরা পরিবার পরিজনের সাথে ঠিকমত বাড়িতে থাকতে পারি না। তবুও প্রতিবাদ করে যাচ্ছি এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য।

তিনি আরও বলেন, অবৈধ সরকার বার বার দাবি করে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ দেশের লক্ষ লক্ষ মানুষের থাকার জায়গায় নেই, পড়নে কাপড় নেই, খাওয়ার ব্যবস্থা নেই, শীতের তীব্রতা থেকে বাচাঁর জন বস্ত্র নেই, সেই সাথে এই অসহায় মানুষের পাশে দাড়াবার মত তাদের সময় নেই।

আমি এদেশের বিত্তবানদের প্রতি আহবান করবো আপনাদের একটু চেষ্টায় বেঁচে যেতে পারে এই অসহায় মানুষ গুলো। তাই আপনারা আসুন এই শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে দাড়ান।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন উপস্থিত নেতৃবৃন্দরা।

মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম মুসার পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ- সম্পাদক মাহবুবুর রহমান, মহানগর মৎস্যজীবী সাবেক যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন আনোয়ার, মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন প্রধান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক তরিকুল ইসলাম,

সহ ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সহ ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সদস্য পলাশ প্রধান, সম্রাট সুজন, জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম আলামিন, যুবদল নেতা ফখরুল হাসান, আশফাক রহমতুল্লাহ, মনিরুজ্জামান বিপ্লব, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাকসুদুর রহমান শাকিল, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম,

মোঃ রোমান হোসেন, মোঃ রেদোয়ান, সহ সাংস্কৃতিক সম্পাদক তারেক প্রধান, যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী নেওয়াজ, সদস্য রিমেল, রেদোয়ান, ফতুল্লা থানা ছাত্রদল নেতা নুর ইসলাম শাহেদ প্রমুখ ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL