1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

মহিলা পরিষদ নাঃগঞ্জ জেলা কর্তৃক-নারী ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৪ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বৃহস্পতিবার ২৩শে সেপ্টেম্বর সকাল ১১টায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তৃণমূল সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী।

প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণার্থীদের নাম রেজিষ্ট্রেশন করা হয়। হাউজরুল ও প্রত্যাশা চয়ন পর্ব অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ প্রদান করেন, জাতিসংঘ ও সিডও সনদ বিষয়ে জেলা সহ সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ, বাংলাদেশের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ বিষয়ে জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম এবং সংগঠনের বাস্তব কাজের ধারা বিষয়ে সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস। উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহিমা খাতুন ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা।

প্রশিক্ষকেরা তাদের বক্তব্যে বলেন, নিজেকে সংগঠিত করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। মনোযোগ দিয়ে প্রশিক্ষণের বিষয়গুলো জানতে হবে এবং অন্যকেও জানাতে হবে। নারী অধিকারের দলিল সিডও সনদ। রাষ্ট্র সমাজে তা প্রতিষ্ঠিত করতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।

নারী -পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে, নারী নির্যাতন প্রতিরোধ সম্ভব। সংগঠনের আদর্শ, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বুঝতে হবে, অন্যের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নারী আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। আশাকরি, একদিন পরিবর্তন আসবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL