1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

না’গঞ্জে ডাকাতি মামলায় ৬ জনের কারাদণ্ড ও ৮ জনকে খালাস

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪০৪ Time View
karadondo

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জে ডাকাতির মামলায় একাধিক ধারায় ছয়জনের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। এছাড়াও দোষী প্রমাণিত না হওয়ায় আটজনকে খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন। এ সময় আদালতে দণ্ডিত একজন ও কাউন্সিলর আব্দুল করিম বাবুসহ খালাসপ্রাপ্ত তিনজন উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জাহিদুর রহমান সজিব (২৮), দেলোয়ার হোসেন দেলু ওরফে ছোট দেলু (২৮), রাসেল আহমেদ ওরফে রুবেল (২৩), ঝন্টু (৩০), চৌধুরী রনি (৩৯) ও মনির হোসেন (৪৬)।

অপরদিকে খালাসপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, হাবিবুর রহমান, রাজিব, বিল্পব ওরফে শুক্কুর, তারা মিয়া, জনি, নূরে আলম সিদ্দিকি বাবু, শেখ নাজমুল ইসলাম বাদল ওরফে পাখি।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমীন আহমেদ বলেন, পাঁচজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এদের মধ্যে মনির নামের একজনকে পাঁচ বছরের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ জুলাই রাতে শহরের জল্লারপাড় এলাকায় সালাউদ্দিনের ভাড়াটিয়া বাড়ির আব্দুস সালামের ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটে। এসময় তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চার লাখ ২৮ হাজার ৮০০ টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। বাধা দিলে আব্দুস সালামের ছেলে সাদ্দাম হোসেন রাজুকে ছুরিকাঘাত করে পালানোর সময় রুবেল নামের এক ডাকাতকে আটক করে এলাকাবাসী। এ ঘটনায় কাউন্সিলর আব্দুল করিম বাবুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL