1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

নিউমার্কেটের ছাত্র শ্রমিকের ঘটনা উসকানি মুলক: শামসুজ্জামান দুদু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪০১ Time View
dr. mojibor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের দূর্যোগ মুহুর্তে বিএনপি ও জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। আজ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে।

চারদিকে মহামারী সংকটের এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন অসহায়, গরীব মানুষের যেভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঈদ সামগ্রী বিতরণ করছে এতেই প্রমাণ হয় বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয়।

বুধবার (২০ই এপ্রিল) সকালে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জাসাসের সাবেক সহসভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা, এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু,

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক এন আহমেদ খান মন্টু, ভাইস চেয়ারম্যান এম কাদির নোমান, আবু ইউনুস, শাহবাগ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম চন্দন, পারভেজ পাটোয়ারী, জাকির হোসেন প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু আরও বলেন, গত মঙ্গলবার নিউমার্কেটের ছাত্র শ্রমিকের সংঘর্ষের ঘটনা উসকানি মুলক। এ ঘটনার পিছনে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। প্রথম দিকে যখন ঘটনাটি ঘটেছিল তখনি প্রশাসন পরিস্থিতি সামলাতে পারতেন। পরে এই ঘটনা রণক্ষেত্রে রূপ নেয়। যার কারণে সংঘাত রক্তপাতে রূপ নেয় এবং একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নিহত হয়।

এধরনের ঘটনা দেশে সুশাসন না থাকার কারণে ঘটতে থাকে। দেশের পরিস্থিতি আজ প্রমাণ করে আওয়ামী লীগ সরকার দেশের জন্য নিরাপদ নয়। তারা সম্পূর্ণ ব্যর্থ। তাদেরকে এবার জনগণই প্রত্যাখান করবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL