1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ১, আহত ২

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৫৪ Time View
kisor ganj
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের হামলায় ইমন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই কলেজছাত্র।

বুধবার (২৮ জুলাই) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মো. শাহ আলমের ছেলে। 

আহত বাকী দুজন শাহরিয়ার জয় তেজগাঁও পলিটেকনিক এবং মশিউর রহমান রনি নাজিমউদ্দীন কলেজের ছাত্র। তারা বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
 
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আব্দুল ওহাব জানান, নিহত ইমন ও হামলাকারী রাসেল দুজন বন্ধু ছিলেন। রাসেল দিন দিন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন রাসেলকে এড়িয়ে চলতে। তাই রাসেল তার গ্যাংয়ের ৮-১০ জন সদস্য নিয়ে গতকাল সকালে ইমনকে তুলে নিয়ে মারধর করে।

পরবর্তীতে আবার রাতে রাসেল বাহিনী ইমন, শাহরিয়ার জয়, রনির উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL