1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

রাজু প্রধানের দুর্গ ভেঙ্গে দেয়া হবে-এডিশনাল এসপি আমির খসরু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৫৪ Time View
police

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লায় ডাকাতি প্রস্তুতকালে ২ যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা ফতুল্লার রাজু বাহিনীর প্রধান ও একই বাহিনীর সদস্য। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো সুইচ গিয়ার চাকু ও একটি লোহার হাতন মুক্ত ধারালো ছুরি এবং ২টি লোহার রড উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যলয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু এক সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, ফতুল্লা পশ্চিম দেওভোগের বাঁশমূলী কাশিপুর এলাকার রিয়াজ প্রধান ওরফে রিজুয়ান প্রধানের ছেলে রাজু প্রধান (৩২), অপরজন ফতুল্লার মাসদাইর ছোট গোরস্থান এলাকার শাহজালাল শারুর ছেলে শুভ (২৭)। এর আগে, রবিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টায় ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এর তত্ত্বাবধায়নে এসআই(নিঃ) মোঃ আরিফ পাঠান এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলকুড়িয়া মার্কিনই এ বি এম জোবায়ের সিএনজি ফিলিং ষ্টেশনের পিছনে ঝোপের মধ্য থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় অভিযুক্ত রাজু প্রধান ও শুভকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমীর খসরু জানান, ফতুল্লায় রাজু বাহিনীর প্রধান রাজুকে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ডাকাতিসহ ২০টির অধিক মামলা রয়েছে। আমাদের পুলিশ এর আগে এই বাহিনী প্রতিপক্ষ সালুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আগে থেকেই আমাদের পুলিশের নজরদারী ছিলো রাজু বাহিনীর উপর, ফতুল্লা থানা পুলিশের টিম গোয়েন্দা টিম কাজ করেছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় রাজু বাহিনীর প্রধান রাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ এবং তাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন সে দাপা ইদ্রাকপুর শৈলকুড়িয়া মার্কিনই এ বি এম জোবায়ের সিএনজি ফিলিং ষ্টেশনের পিছনে ঝোপের মধ্যে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আসামী রাজুর বিরুদ্ধে একাধিক মামলা আছে। আমরা তাকে ডাকাতির মামলাসহ একাধিক মামলায় আদালতে প্রেরণে করেছি। রিমান্ড মঞ্জুর করে তার কাছ থেকে তথ্য নিয়ে রাজু বাহিনীর পুরো নেটওয়ার্ক ভেঙ্গে দেয়া হবে। তার সন্ত্রসী আস্তানা গুড়িয়ে দেয়া হবে। এই লক্ষে আমরা কাজ করছি।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসিন, উপ-পুলিশ পরিদর্শক (ইনচার্জ, আইসিটি এন্ড মিডিয়া) হাফিজুর রহমান প্রমুখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL