1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

গোগনগরে প্রতিবেশীর হামলায় জায়েদা না ফেরার দেশে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৯ Time View
nihoto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সদর উপজেলার গোগনগর এলাকায় প্রতিবেশীর হামলায় জায়েদা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জায়েদা গোগচর এলাকার মামুন মন্ডলের স্ত্রী।

নিহতের স্বামী মামুন মন্ডল বলেন, প্রতিবেশী সেকুল গত কয়েকদিন ধরে আমাদের বাসার ছাদে গাছ কেটে ফেলে রাখছিল। তাদের গাছ পড়ে একটি পাইপও ফেটে গেছে। তারা বলেছিল গাছ নিয়ে যাবে এবং পাইপ ঠিক করে দেবে। কিন্তু দুই তিন দিন হয়ে গেলেও তারা ছাদে রাখা গাছগুলো সরিয়ে নিচ্ছিল না এবং ঠিক করে দিচ্ছিল না।

তিনি আরো বলেন, বিকেলে আমি বাসার ভেতরে ছিলাম। এসময় আমার স্ত্রী বাসার বাইরে গিয়ে তাদের বলছিল কেন গাছগুলো সরাচ্ছে না। এনিয়ে তর্ক বিতর্কের জের ধরে তারা আমার স্ত্রীর ওপর হামলা করে। আমি দৌড়ে গিয়ে তাদের বাধা দিলে আমার ওপরও হামলা করে। এসময় আমার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্যদের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রাসেল বলেন, প্রতিবেশী সেকুল, জুম্মান, রানা, শিল্পী ও সুমনসহ আরও কয়েকজন আমার মায়ের ওপর হামলা করে। তারা সকলে মিলে আমার মাকে মেরে ফেলেছে। গাছ নিয়ে কথা বলতে গেলে তারা আমার মায়ের ওপর হামলা করে। আমি এর বিচার চাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলতে পারবো। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL