1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

নগরীতে গ্যাসের দাবীতে তিতাস অফিস ঘেরাও

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৮ Time View
narayanganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নগরীতে পর্যাপ্ত গ্যাসের দাবীতে তিতাস অফিস ঘেরাও করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন। তাদের দাবী না মানলে অবস্থান কর্মসূচি করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস অফিসের সামনে এ ঘেরাও কর্মসূচি ও পরে মানববন্ধন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।‘গ্যাস নাই গ্যাস দে, দুর্নীতি ছাইড়া দে। গ্যাসের চুলায় গ্যাস নাই, মা-বোনদের ঘুম নাই’ বিভিন্ন স্লোগান দেন কার্যালয় ঘেরাও করা আন্দোলনরত তিতাস গ্যাসের ভোক্তারা। এ সময় নিরাপত্তার স্বার্থে তিতাস কর্যালয়ের মূল ফটক বন্ধ করে দেন কর্তৃপক্ষ।

মানববন্ধনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ।

এসময় নুর উদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের অধিকার চেয়েছি, কারও দয়া চাইনি। বৈশ্বিক পরিস্থিতির কথা বলে আমাদের যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আপনারা প্রয়োজনে আপাতত ভোর থেকে দুপুর পর্যন্ত আবাসিক চুলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করেন। দুপুর থেকে সন্ধা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রেখে রাত ১১টা পর্যন্ত সচল রাখেন। বিদ্যুতের মতো করে রেশনিং সিস্টেমে নিয়ে আসেন।

আপনারা তিতাস কর্তৃপক্ষ যদি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ভাষা না বুঝেন, তবে মনে রাখবেন নারায়ণগঞ্জ সব আন্দোলন সংগ্রামের সূতিকাগার। আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দেন। নয়তো টিকতে পারবেন না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, পপি রানি সরকার প্রমুখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL