1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

গোগনগরে অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৬২৭ Time View
uddar
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর থানায় অনিক মিয়া (২০) নামে এক অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৯ টায় সদর থানার গোগনগর বাবুল মেম্বারের বালুর মাঠের পশ্চিম পাশের কাশিপুর খাল থেকে সদর নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত অনিক নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার আবুল হোসেন খোকনের ছেলে। সে পেশায় একজন অটো চালক।

অনিকের বাবা আবুল হোসেন খোকন জানায়, মাঝে মধ্যে অনিক বাড়ি থেকে বেড় হয়ে ৭/৮ দিন পরে ফিরে আসতো। কিন্তু গত ১০/১২ দিন আগে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। মানুষের লোকমুখে শুনি নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। পরে এসে আমার ছেলেকে শনাক্ত করি।

সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানায়, গোগনগর বাবুল মেম্বারের বালুর মাঠের পশ্চিম পাশের কাশিপুর খালে একটি লাশ পড়ে আছে এই মর্মে এলাকাবাসী খবর দিলে সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে। পরে নিহতের বাবা এসে তার ছেলেকে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL