1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

পুড়িয়ে দেওয়া সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছে শিক্ষার্থীরা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৪৫ Time View
siddirganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ র‍্যাব পাহারায় সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এর আগে সোমবার (৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর থেকে এতোদিন থানা বেহাল অবস্থায় পড়ে ছিল।

এসময় র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে থানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন। এখনো নাগাদ তারা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করে আসছেন।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৬০-৭০ জন শিক্ষার্থী দলে দলে তছনছ হয়ে থাকা পুরো থানা প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করছেন। এতে তাদের সহযোগিতা করছেন র‍্যাব-১১ এর সদস্যরা। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবের পাহারায় এ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন।

থানা প্রাঙ্গণ পরিদর্শন শেষে র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেছেন, শিক্ষার্থী নিজ উদ্যোগে একটি ভালো কাজ করছেন। আমরা র‍্যাব-১১ তাদের সহযোগিতায় পাশে আছি।

হামলা চালিয়ে অস্ত্রসহ মালামাল লুটপাট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের র‍্যাব-১১ এর ফেসবুক পেজে জানিয়ে দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণ অভ্যুত্থান কালে যে দুর্বৃত্ত এবং সুবিধাবাদী গোষ্ঠী সরকারি এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা এবং লুটপাট চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ সরকারি সম্পত্তি লুট করেছে সেসব লুট করা সম্পত্তি স্বেচ্ছায় ফেরত দিলে তার পরিচয় গোপন রাখা হবে।

কোনোরূপ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর যদি তারা স্বেচ্ছায় ফেরত না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণের জানমালে হামলার ঘটনার তথ্য পেলে র‍্যাবকে সে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও করেন তিনি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL