1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

ডাকাত সরদার বোচা হালিম র‌্যাবের জালে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৬০ Time View
dakat halim

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও ২২ মামলার আসামি আব্দুল হালিম (৫০) ওরফে নাক বোচা হালিম আটক করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আব্দুল হালিম বরগুনা জেলার সদর থানার জাকির তবক গ্রামের আলতাফ চৌকিদার-এর ছেলে।

লে. কর্নেল সাজ্জাদ জানান, ২০২৪ সালের ২৭ নভেম্বর ফতুল্লার সস্তাপুর এলাকার ব্যবসায়ী রেজাউল করিম মালার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় র‌্যাব অনুসন্ধানে নামে। ওই ঘটনায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও আনুমানিক সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল। পরবর্তীতে বাদী রেজাউলের ছেলে মো. আলাউদ্দিন ফতুল্লা থানায় মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাক বোচা হালিম জানায়, সে ও তার দল ২০১২ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। তারা মূলত শহরের ধনাঢ্য পরিবার এবং নির্জন বাসাবাড়িকে টার্গেট করে ডাকাতি করত। তার দলে ৭ থেকে ১৫ জন সদস্য রয়েছে বলে জানায় হালিম।

র‌্যাব জানায়, হালিমের বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি ডাকাতি, দুটি অস্ত্র আইন, চারটি হত্যা চেষ্টা এবং অন্যান্য মামলা রয়েছে। এছাড়াও ২০১২ থেকে ২০২৫ সালের মধ্যে ১৫টির বেশি ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে সে স্বীকার করেছে।

র‌্যাব জানায়, হালিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL