1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৩৩ Time View
esybaik
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লায় যাত্রী সেজে আনোয়ার হোসেন (৪০) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ জুন) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় মোল্লা বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালক আনোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানার আশ্রাবপুর এলাকার আবুল হাশেম মজুমদারের ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লা এলাকায় বসবাস করতেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক জানান, রাত রাত ১২টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে লিংক রোড থেকে ২০/২৫ বছরের দুজন ছেলে আনোয়ারের ইজিবাইক ভাড়া করে তক্কারমাঠের দিকে যায়।

কিছুক্ষণ পরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন হান্নান। নিহতের গলায় বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। ছিনতাইকারীরা যাত্রী সেজে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়।

এসআই আরও জানান, নিহতের পকেট থেকে একটি মোবাইল পাওয়া গেছে। সেই মোবাইলের একটি নম্বরে ফোন কর তার নাম-পরিচয় জানা যায়। এরপরও এ নাম ঠিকানা সঠিক কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘নিহতের পরিচয় যাচাই বাছাই চলছে এবং তিনি ফতুল্লার কোন এলাকায় বসবাস করে কার ইজিবাইক চালান সে বিষয়েও খোঁজ খবর নেয়া হচ্ছে। আশা করি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে।’

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL